1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

তাড়াইল সদর বাজারের ফুটপাতের দোকানে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ভিড়

  • প্রকাশের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল থেকেঃ

ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক ও প্রসাধনী। সাধ্যের মধ্যে ছোট-বড় সবাই চান ভালো কিছু ব্যবহার করতে। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও সাধ পূরণ হয় না অনেকের। নিম্ন ও মধ্যবিত্ত মানুষরা নামিদামি ব্র্যান্ড পছন্দ করলেও কেনার সামর্থ্য নেই। বড় বড় শপিংমলে যেতে তারা সাহস পান না। তাই ঈদের কেনাকাটায় তাদের ভরসার জায়গা ফুটপাতের দোকানগুলো।

আয় ও ব্যয়ের টানাপোড়েনে থাকা মানুষরা বলছেন, ব্যয় বেড়েছে দ্বিগুণ হারে, কিন্তু সেই তুলনায় আয় বাড়েনি। এ জন্য ঈদের কেনাকাটায় ফুটপাতই ভরসা।

সোমবার (১৬ মার্চ) তাড়াইল উপজেলা সদর ঈদবাজার ঘুরে এবং মানুষের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা জানান, শহরের বড় বড় মার্কেটে গেলে কাপড়ের দাম অনেক বেশি চায়। সেই সামর্থ্য তাদের নেই। এজন্য ফুটপাতকেই কেনাকাটার জন্য বেছে নিয়েছেন তারা। আরও জানা গেছে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তের হাজারো মানুষ ঝুঁকছেন ফুটপাতে। ফলে সেখানে ক্রেতার সমাগম বেড়েছে। সুযোগ বুঝে বিক্রেতারা তাদের পণ্যের চড়া দাম হাঁকাচ্ছেন। তবে দাম বেশি চাইলেও দোকানিরা ফিরিয়ে দিচ্ছেন না ক্রেতাদের। ঈদের বাজারে পণ্য বিক্রি করতে না পারলে পরে লোকসান গুনতে হবে এমন আশঙ্কা থেকে অল্প লাভেই বিক্রি করে দিচ্ছেন বলে জানান বিক্রেতারা। তাড়াইল সদর বাজার খলিফাপট্রি ঘুরে বিক্রেতাদের সাথে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

তাড়াইল উপজেলা পরিষদের সামনের রাস্তার পাশের ফুটপাতে দোকানি ও আশপাশের অন্য দোকানিরাও কম লাভেই বিক্রি করে দিচ্ছেন বলে জানান বিক্রেতারা। মেয়ের জন্য ঈদের পোশাক কিনতে এসেছেন শ্রমজীবী আলম মিয়া। তিনি বলেন, আমাদের মতো নিম্নআয়ের মানুষের ভরসা এই ফুটপাতই। মার্কেটে ঢুকতে সাহস পাই না। রাস্তা থেকে ভালো দেখে কেনার চেষ্টা করছি। মার্কেট থেকে কিছুটা কম দামে পাওয়া যায় এখানে।

ঈদের কেনাকাটা করতে আসা গৃহিণী সাজেদা বেগম বলেন, স্বামী, ছেলে, মেয়ে ও নিজের জন্য পোশাক কিনতে এসেছি। ফুটপাতেও অনেক সময় ভালো কিছু পাওয়া যায়। তবে দেখে কিনতে হয়। আবার কিছু জিনিস মার্কেট থেকেও কিনব। যেখানে যেটা ভালো ও কম দামে পাব তাই নেব।

এসব বিষয়ে ফুটপাতের ব্যসায়ীরা বলছেন, এবার তাড়াইল সদর বাজার কাপড়ের মার্কেটের চেয়ে ফুটপাতে ক্রেতাদের একটু বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বেশ ভালোই বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন ফুটপাতের এসব ব্যবসায়ীরা।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ