1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

তাড়াইলে জ্বালানি তেলের হঠাৎ সংকট, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

  • প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল থেকেঃ

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘিরে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাবে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় হঠাৎ করেই দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল চালকরা।

গত দুই দিন ধরে উপজেলার বিভিন্ন বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় অনেক দোকানেই বিক্রি বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে তেলের আশায় এক দোকান থেকে আরেক দোকানে ছুটছেন চালকরা। কোথাও কোথাও সামান্য তেল থাকলেও তা পেতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের।

আজ শনিবার (৭ মার্চ) তাড়াইল সদর বাজার ঘুরে দেখা যায়, তেলের আশায় মোটরসাইকেল চালকদের ভিড় লেগে আছে বিভিন্ন দোকানে। অনেকেই লাইনে দাঁড়িয়েও চাহিদামতো তেল না পাওয়ার অভিযোগ করেছেন।

বেসরকারি ব্যাংক কর্মকর্তা আখতার হোসেন বলেন, দুটি দোকানে ঘুরেও তেল পাইনি। তেল না পেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরব কীভাবে বুঝতে পারছি না। মোটরসাইকেল চালক মাঈনুল ইসলাম বলেন, রমজান মাসে তেলের জন্য এভাবে এক দোকান থেকে আরেক দোকানে ঘোরাঘুরি করা খুবই কষ্টকর।
মেহেদি হাসান নামে এক যুবক বলেন,এই সংকট দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

স্থানীয় গ্রাহকদের অভিযোগ, সম্ভাব্য মূল্যবৃদ্ধির আশায় কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার উদ্দেশ্যে জ্বালানি তেল মজুদ করে রেখেছেন। পাশাপাশি উপজেলায় কোনো সরকার অনুমোদিত জ্বালানি তেলের পাম্প না থাকায় স্থানীয় বাজারের খুচরা বিক্রেতারা এ সুযোগে বেশি দামে তেল বিক্রি করছেন বলেও অভিযোগ উঠেছে। তবে কয়েকজন জ্বালানি তেল বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত দুই দিন ধরে বাইরের পাম্প থেকে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। ফলে গ্রাহকদেরও প্রয়োজন অনুযায়ী তেল দেওয়া সম্ভব হচ্ছে না।

স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। প্রশাসনের দ্রুত নজরদারি ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ