1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কটিয়াদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

মাইনুল হক মেনু, কটিয়াদী থেকেঃ

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৮ মার্চ) সকাল ১১ টায় কটিয়াদী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারের সভাপতিত্বে এবং উত্তর চরপুক্ষিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজিদুল ইসলাম সেলিম ও ঝাকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাশহুদা আক্তার আইরিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিক, আঃ রউফ, মোজাম্মেল হক, মাহবুবুর রহমান ও মো. নাঈম ইসলামসহ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নারী প্রশিক্ষনার্থীগণ।

অনুষ্ঠনে বক্তারা বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর নারীদের জন্য আর্থ সামাজিক উন্নয়ন, আত্ন কর্মসংস্থান, প্রশিক্ষন এবং সুরক্ষা, কম্পিউটার ও সেলাই প্রশিক্ষন, ক্ষুদ্র ঋণ, নারী নির্যাতন রোধে আইনি সহায়তা ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা, মা ও শিশুদের জন্য ডে কেয়ার, নারী উদ্যোক্তা উন্নয়ন, কিশোর কিশোরী ক্লাব, সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য সহায়তা প্রদানে বিশেষ ভূমিকা পালন করে আসছে।

উল্লেখ্য যে, ১৯০৮ সালে নিউইয়র্কে পোশাক শ্রমীকদের ধর্মঘট ১৯১০ সালে ক্লারা জেট কিনের প্রস্থাবের পর ১৯১৭ সালে রুশ নারীদের রুটি ও শান্তির আন্দোলনের পর ১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চ বিশ্বব্যাপী নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ