1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

তাড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

তাড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রুহুল আমিন, তাড়াইল থেকেঃ

‘দুর্যোগ প্রস্তুুতি লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যে কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপজেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপনে বিশেষ মহড়া প্রদর্শণ করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে তাড়াইল সদর বাজারের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা মিলিত হয়।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু। এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি রাখতে হবে। এজন্য যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। উদাহরণ টেনে তিনি বলেন, এই এলাকায় অগ্নিকান্ডের ঘটনা সবচেয়ে বেশি। এসব অগ্নিকান্ডের উৎপত্তি হয়েছে বিড়ি সিগারেট, খড়ের পালা, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্নিনির্বাপনে বিশেষ মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স তাড়াইলের সদস্যরা। ড্রামের আগুন, বহুতল ভবনের আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম উপস্থাপন করা হয়।
এতে নেতৃত্ব দেন তাড়াইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আতিকুল আলম।
সরকারী-বেসরকারী বিভিন্ন দফতর প্রধান, এনজিও প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ