1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে কটিয়াদীতে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল অষ্টগ্রামে বিডি ক্লিনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত সামাজিক অপরাধের বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীদের সচেতন করতে জেলা পুলিশের উদ্যোগ সড়ক দুর্ঘটনায় হাত ভেঙ্গে আহত সাংবাদিক মাহফুজ রাজা, প্রেসক্লাবের পক্ষ থেকে দোয়া কামনা আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় বেলাবোবাসীও আনন্দিত বাজিতপুরে কৃষি ও গ্রামীণ রূপান্তর বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কটিয়াদীতে মাদকসহ আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাসহ এক বছরের কারাদণ্ড প্রতিমন্ত্রী শরীফুল আলমকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশে কিশোরগঞ্জ জেলাজুড়ে প্রতিবাদের ঝড় অর্থ পাচারের অভিযোগে প্রকাশিত সংবাদটি অসত্য এবং ষড়যন্ত্রমূলক বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি’র কিশোরগঞ্জ হাওরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাগবে বালিখলা ঘাটে নির্মিত হচ্ছে আধুনিক যাত্রী ছাউনি

ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল, ইটনা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ইটনায় পানিতে ডুবে অর্ণব মিয়া(৪) নামের  এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খালপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত অর্ণব মিয়া ওই গ্রামের শ্রাবণ মিয়ার ছেলে।

নিহতের দাদা ফখর উদ্দিন জানান, সকালে অর্ণব তার মা ও দাদীর সঙ্গে নানার বাড়িতে যায়। তারা পিঠা তৈরির কাজে ব্যস্ত থাকায় অর্ণব বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে খেলতে খেলতে বাড়ির সামনে থাকা গভীর গর্তের পানিতে পড়ে যায় সে।

পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে নেমে অর্ণবকে উদ্ধার করা হয়। উদ্ধার করে দ্রুত ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

৯নং ওয়ার্ড ইউপি সদস্য পলাশ মিয়া জানান,শিশুটি সম্পর্কে আমার ভাতিজা হয়। এমন মৃত্যুতে আমার শোকাহত। আমি তার জন্য সকলের কাছে দোয়া চাই

ইটনা থানার ওসি (তদন্ত) মো. রুকুনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন,পানিতে ডুবে শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ