বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিনে’র সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার(১২ জুন) দুপুরে অষ্টগ্রামে জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
দুই পর্বে দিন ব্যাপী এই সদস্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
‘বিডি ক্লিন অষ্টগ্রাম ইউনিট’ ২০১৯ সাল থেকে উপজেলার ৮টি ইউনিয়নে তিন শতাধিক পরিচ্ছন্নতা অভিযান ও পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনমূলক কর্মসূচী পালন করে। ইতিমধ্যে বিডি ক্লিন ইউনিটে কয়েক শত শিক্ষার্থী, তরুণ স্বেচ্ছায় নাম লিখিয়েছেন।
বিডি ক্লিন সম্মেলনে বৃক্ষ রোপণ, পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়।
এসময়, আরো উপস্থিত ছিলেন, স্কাউট শিক্ষক আলেয়া খাতুন, শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল মিয়া, সমাজ সেবক মেহফুজ চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, সামাজিক অবক্ষয়কালীন সময়ে, যে শিক্ষার্থী ও তরুণরা বিনাপারিশ্রমিকে আমাদের চারপাশ পরিস্কারে কাজ করছে, তাদের নিয়ে আমি গর্ব করি। তাদের পথেই আলোকিত সমাজ হবে। আমি সব সময় বিডি ক্লিনের পাশে আছি, থাকবো।