1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে কটিয়াদীতে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল অষ্টগ্রামে বিডি ক্লিনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত সামাজিক অপরাধের বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীদের সচেতন করতে জেলা পুলিশের উদ্যোগ সড়ক দুর্ঘটনায় হাত ভেঙ্গে আহত সাংবাদিক মাহফুজ রাজা, প্রেসক্লাবের পক্ষ থেকে দোয়া কামনা আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় বেলাবোবাসীও আনন্দিত বাজিতপুরে কৃষি ও গ্রামীণ রূপান্তর বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কটিয়াদীতে মাদকসহ আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাসহ এক বছরের কারাদণ্ড প্রতিমন্ত্রী শরীফুল আলমকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশে কিশোরগঞ্জ জেলাজুড়ে প্রতিবাদের ঝড় অর্থ পাচারের অভিযোগে প্রকাশিত সংবাদটি অসত্য এবং ষড়যন্ত্রমূলক বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি’র কিশোরগঞ্জ হাওরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাগবে বালিখলা ঘাটে নির্মিত হচ্ছে আধুনিক যাত্রী ছাউনি

অর্থ পাচারের অভিযোগে প্রকাশিত সংবাদটি অসত্য এবং ষড়যন্ত্রমূলক বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি’র

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি বলেছেন, দৈনিক আগামীর সময়-এ প্রকাশিত ‘রপ্তানির আড়ালে চাঞ্চল্যকর অর্থ পাচার’ শীর্ষক প্রতিবেদনে তাঁর সম্পর্কে উপস্থাপিত তথ্য সম্পূর্ণ মিথ্যা মনগড়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি প্রতিবেদনটির তথ্য প্রত্যাখ্যান করে সংশ্লিষ্ট পত্রিকাকে একই গুরুত্বে সংশোধনী প্রকাশের দাবি জানিয়েছেন।

সোমবার (৮ জুন) সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেদনে তাঁকে বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়। তিনি ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নন এবং কখনো ছিলেন না বলেও দাবি করেন।

শরীফুল আলম জানান, তিনি বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের একজন পরিচালক হিসেবে সম্পৃক্ত থাকলেও প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত অর্থ পাচারের অভিযোগের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। প্রতিবেদনে প্রকাশিত তথ্য মিথ্যা, বিভ্রান্তিকর এবং তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

প্রতিমন্ত্রী বলেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই তাঁর নাম জড়িয়ে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা দুঃখজনক। প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রকাশিত প্রতিবেদনে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। তাই যে স্থানে ও যে গুরুত্বের সঙ্গে মূল প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, একই স্থানে ও সমান গুরুত্ব দিয়ে সংশোধনী প্রকাশ করা উচিত।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

গত ৮ জুন দেশের নতুন প্রকাশিত পত্রিকা দৈনিক আগামীর সময়-এর প্রথম পাতায় শরীফুল আলমের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রসঙ্গত, আগামীর সময়ে প্রকাশিত প্রতিবেদনে বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে রপ্তানি আয়ের অর্থ (প্রায় ৩৩ কোটি টাকা) দেশে ফেরত না এনে পাচারের অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শরীফুল আলমের নাম উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মো. শরীফুল আলম কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের নির্বাচিত সংসদ সদস্য।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ