1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে কটিয়াদীতে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল অষ্টগ্রামে বিডি ক্লিনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত সামাজিক অপরাধের বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীদের সচেতন করতে জেলা পুলিশের উদ্যোগ সড়ক দুর্ঘটনায় হাত ভেঙ্গে আহত সাংবাদিক মাহফুজ রাজা, প্রেসক্লাবের পক্ষ থেকে দোয়া কামনা আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় বেলাবোবাসীও আনন্দিত বাজিতপুরে কৃষি ও গ্রামীণ রূপান্তর বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কটিয়াদীতে মাদকসহ আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাসহ এক বছরের কারাদণ্ড প্রতিমন্ত্রী শরীফুল আলমকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশে কিশোরগঞ্জ জেলাজুড়ে প্রতিবাদের ঝড় অর্থ পাচারের অভিযোগে প্রকাশিত সংবাদটি অসত্য এবং ষড়যন্ত্রমূলক বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি’র কিশোরগঞ্জ হাওরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাগবে বালিখলা ঘাটে নির্মিত হচ্ছে আধুনিক যাত্রী ছাউনি

কটিয়াদীতে মাদকসহ আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাসহ এক বছরের কারাদণ্ড

  • প্রকাশের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

মাইনুল হক মেনু, কটিয়াদী থেকেঃ

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার চরিয়াকোনা মহল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মো. মুসা মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (১০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের চরিয়াকোনা মহল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা। অভিযান চলাকালে চরিয়াকোনা এলাকার বাসিন্দা মো. আপ্তর উদ্দিনের ছেলে মো. মুসা মিয়াকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, মাদকসংক্রান্ত অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

স্থানীয়ভাবে মাদক নির্মূলের লক্ষ্যে একটি ‘মাদক নির্মূল ও প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির উপদেষ্টা ও কটিয়াদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম ফারুক চাষী বলেন, মাদক আজ আমাদের সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপে পরিণত হয়েছে। মাদকাসক্তি একজন ব্যক্তির স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করার পাশাপাশি পরিবারে অশান্তি সৃষ্টি করে এবং সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হলে দেশের উন্নয়ন ও অগ্রগতি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ