1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক মিঠামইনের আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

মায়ের ইচ্ছা পূরণে পালকিতে বউ আনলেন ইতালি প্রবাসী যুবক রাসেল

  • প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

বেলাবো প্রতিনিধিঃ

মায়ের শখ পূরণ করতে চার বেহারার পালকিতে করে বউ বাড়িতে আনলেন ইতালি প্রবাসী যুবক রাসেল মিয়া। ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আনন্দঘন পরিবেশ।

জানা যায়, নরসিংদী জেলার বেলাবো উপজেলার দুলালকান্দি মধ্যপাড়া পশ্চিম গ্রামের বাসিন্দা আবেদ আলীর ছেলে রাসেল মিয়া দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। সম্প্রতি দেশে ফিরে পারিবারিকভাবে স্বর্ণা আক্তারের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।

রাসেল মিয়ার মা দীর্ঘদিন ধরে ইচ্ছা পোষণ করে আসছিলেন, তার ছেলের বউকে ঐতিহ্যবাহী পালকিতে করে ঘরে তুলবেন। সেই মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই রাসেল মিয়া আধুনিক আয়োজনের পরিবর্তে বেছে নেন গ্রামীণ ঐতিহ্যের এই ব্যতিক্রমী আয়োজন।

বিয়ের দিন চারজন বেহারার কাঁধে পালকিতে করে কনে স্বর্ণা আক্তারকে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়। এ সময় স্থানীয় শতাধিক মানুষ এ দৃশ্য উপভোগ করতে ভিড় করেন। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, আধুনিক যুগে এমন আয়োজন খুব একটা দেখা যায় না। তাই এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকাবাসীর মাঝে আনন্দের পাশাপাশি পুরনো ঐতিহ্যের স্মৃতি ফিরিয়ে এনেছে। বরের বন্ধু বলেন পালকিতে বউ আসতে শুধু সিনেমাতেই দেখিছি আজ বাস্তবে দেখলাম।

এ বিষয়ে বর রাসেল মিয়া বলেন, “মায়ের ইচ্ছাই আমার কাছে সবচেয়ে বড়। তার আনন্দের জন্যই এই আয়োজন করেছি।”গ্রামবাসী এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ নতুন প্রজন্মকে আমাদের হারানো ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ