1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক মিঠামইনের আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

কিশোরগঞ্জে মাইক্রো স্কিল প্যাকেজ মেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে মাইক্রো স্কিল প্যাকেজ মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৬ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুল প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন। তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের তৈরি নানান সৃজনশীল শিল্পকর্ম ঘুরে দেখেন।

মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের হাতে তৈরি বিভিন্ন পণ্য ও শিল্পকর্ম প্রদর্শন করে। এসব কাজের প্রশংসা করে পুলিশ সুপার শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং তাদের মাঝে আর্থিক পুরস্কার বিতরণ করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন সৃষ্টিশীল উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

এসময় পুনাক কিশোরগঞ্জের সভানেত্রী উরুবান আতরাবা তামান্না, পুলিশ লাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ