1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন সারা দেশের ন্যায় তাড়াইলেও উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

তাড়াইল থানায় নতুন ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম’র যোগদান

  • প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল থেকেঃ

কিশোরগঞ্জের তাড়াইল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শেখ আবু সালেহ মাসুদ করিম। তিনি গত সোমবার (৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

জানা গেছে, তিনি বিদায়ী ওসি জালাল উদ্দিনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এর মধ্য দিয়ে তাড়াইল থানার আইনশৃঙ্খলাসহ প্রশাসনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম তাড়াইলে যোগদানের আগে তিনি কিশোরগঞ্জ জেলা সদরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন কন্যা সন্তানের জনক।

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে এবং জনগণের আস্থা অর্জনই হবে আমার মূল লক্ষ্য।

স্থানীয়রা আশা করছেন, নতুন ওসির নেতৃত্বে তাড়াইল থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ