1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শহীদ জিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক মাইনুল হক মেনু

  • প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

সাংগঠনিক দক্ষতা, সমাজসেবা, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড ও দীর্ঘদিনের জনসেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ জিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড অর্জন করেছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মাইনুল হক মেনু।

গতমঙ্গলবার বিকেলে ঢাকার বাংলাদেশ শিশুকল্যাণ মিলনায়তন-এ শহীদ জিয়া কালচারাল ফোরামের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া, সাংগঠনিক নেতৃত্বের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখা এবং মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের জন্য মাইনুল হক মেনুকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাইনুল হক মেনু দীর্ঘদিন ধরে কটিয়াদী এলাকায় সামাজিক, মানবিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। বিশেষ করে দলিল লেখক সমাজকে ঐক্যবদ্ধ রাখা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় একজন সুপরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।

এ সময় অতিথিরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে অতিথিবৃন্দ তাঁর হাতে শহীদ জিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড এর সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাইনুল হক মেনু বলেন, এই সম্মাননা তাঁর কাজের প্রতি আরও দায়িত্ববোধ বাড়িয়ে দেবে। তিনি ভবিষ্যতেও সমাজের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ