1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

পুলিশ সুপারের উদ্যোগে ইটনায় বৃক্ষ ও বই কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল, ইটনা প্রতিনিধিঃ

বৃক্ষ রোপণ করি, উপহারের বই পড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ইটনায় অনুষ্ঠিত হয়েছে “বৃক্ষ ও বই কর্মসূচি-২০২৬।

আজ বৃহস্পতিবার (১৪ মে) ইটনা উপজেলার মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনে কিশোরগঞ্জের পুলিশ সুপারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেব খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। একটি গাছ যেমন পরিবেশকে সুন্দর ও নিরাপদ রাখে, তেমনি বই মানুষের জ্ঞান ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের বই বিতরণ এবং বৃক্ষরোপণের উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যত প্রজন্মকে সচেতন ও মানবিক হিসেবে গড়ে তুলতেই পুলিশ সুপার মহোদয় উদ্যোগে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ