কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে ৭ কর্মদিবসব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার (১১ মে) সকালে ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস কার্যালয় আয়োজিত এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার (ডিএএফও) মো. আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম, জেলা বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) কামরুজ্জামান, ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স কার্যালয়ের সুপার মো. এমরান হোসেন, মো. শাহজাহান, অডিটর মোহাম্মদ সারোয়ার হাসান, সুমা বেগম, মো. আবদুল কাইউম, শরীফ মিয়া, জাকিরুল ইসলাম, জীবন চন্দ্র দাস, মো. রেজাউল করিম, মো. শফিউল আলম, নূরে আলম, ফারজানা আক্তার শিপুসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স কার্যালয়ের অডিটর মোহাম্মদ সারোয়ার হাসান জানান, ১১ মে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ১৯ মে পর্যন্ত চলবে। এ কার্যক্রমের মাধ্যমে জেলা সদরের ১২২টি সরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট বিভিন্ন অফিসের জন্য বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হবে।