1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক মিঠামইনের আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

  • প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর আয়োজনে জেলা ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চেম্বারের পরিচালক আলহাজ হাফেজ মোঃ খালেকুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি এ.কে.এম মুজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাজহারুল ইসলাম বলেন, শিল্প ও বাণিজ্য মেলা দেশীয় পণ্যকে সাধারণ মানুষের কাছে পরিচিত করে তোলার পাশাপাশি এটি বিনোদনেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি নির্দেশনা মেনে মেলা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মেলা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখা এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা উচিত। তিনি এলইডি লাইট ব্যবহারের পাশাপাশি মানসম্মত পণ্য বিক্রির আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী, ইকবাল আহমেদ চৌধুরী অপু, মোঃ ইকরাম হোসেন, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জান জিএস শরীফসহ বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মাসব্যাপী এই মেলায় দেশীয় বিভিন্ন শিল্পপণ্য ও বাণিজ্যিক পণ্যের সমাহার থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ