1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক মিঠামইনের আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, ভৈরব থেকেঃ

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন
করা হয়েছে।

দিনটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের হলরুমে অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ঐতিহ্যবাহী রুই মাছ দিয়ে পান্তা ভাত পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত সবার মধ্যে ছিল আনন্দ ও উৎসবের আমেজ।

খাবার পর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। তিনি বলেন, পুরনো সব দুঃখ-কষ্ট ভুলে নতুন বছরে নতুন আশা নিয়ে এগিয়ে যেতে হবে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নববর্ষ আনন্দের হলেও ভৈরববাসীর জন্য এ দিনটি একই সঙ্গে বেদনাবিধুর। কারণ এই দিনে পানাউল্লাহর চরে খেয়া পারাপারের সময় অপেক্ষমাণ প্রায় ৭শ মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পরে প্রতিমন্ত্রী মেঘনাপাড়ে ত্রি-সেতু এলাকায় আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন ধরনের গ্রামীণ পণ্য, হস্তশিল্প এবং খাবারের দোকান বসেছে। দিনভর সেখানে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সব মিলিয়ে আনন্দ, ঐতিহ্য আর ইতিহাসের স্মৃতিকে ধারণ করে ভৈরবে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ