নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে পুলিশ লাইন্স হাই স্কুলের এসএসসি ব্যাচ-২০২৬ এর পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় পুলিশ লাইন্স হাই স্কুল কিশোরগঞ্জ এর প্রধান শিক্ষক নাজমুন নাহার খানম মাছুমা এর সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রীল শেডে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন ।
পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক নাজমুন নাহার খানম মাছুমা-পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ।
পুলিশ সুপার এসএসসি ব্যাচ-২০২৬ এর সকল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং উত্তরোত্তর উত্তরোত্তর সফলতা কামনা করেন। পুলিশ সুপার বলেন-আজকের কোমলপ্রাণ শিশুরাই রাষ্ট্রের ভবিষ্যৎ কর্ণধার। পুলিশ সুপার এসএসসি পরীক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করেন। সকল পরীক্ষার্থীরা যেন আশানুরূপ ফলাফল অর্জন করে পরিবার তথা সমগ্র জেলার সুনাম বয়ে আনতে পারেন সেজন্য সকল পরীক্ষার্থীদেরকে শুভকামনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন-উরুবা আতরাবা তামান্না সভানেত্রী পুনাক কিশোরগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কিশোরগঞ্জ, অনামিকা কুন্ড সহ-
সভানেত্রী পুনাক কিশোরগঞ্জ, হাই স্কুল পুলিশ লাইন্স এর শিক্ষকমণ্ডলী এবং যাদের জন্য বিদায়ী এই আয়োজন সেই কোমলপ্রাণ বিদায়ী এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।