1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে পুলিশ সুপারের বদলীজনিত বিদায়ী সংবর্ধনা এবং প্রীতিভোজ অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের বদলীজনিত বিদায়ী সংবর্ধনা, বিশেষ কল্যান সভা এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় বিদায়ী কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভা শেষে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন ও মাহমুদুল ইসলাম তালুকদার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কিশোরগঞ্জকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ীদেরকে কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)কে বিদায়ে কিশোরগঞ্জ জেলার সকল পর্যায়ের পুলিশ সদস্যগন ভারাক্রান্ত হয়ে পড়েন। পুলিশ সুপার কিশোরগঞ্জও জেলা পুলিশের উদ্দেশ্যে অনেক আবেগময় কথাবার্তা বলেন।

পরবর্তীতে পুলিশ সুপার কিশোরগঞ্জ সভাপতিত্বে পুলিশ লাইন্স মেসে প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজের সময় সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করতে গিয়ে পুলিশ সুপার কিশোরগঞ্জ আবেগপ্রবণ হয়ে পড়েন।

এসময় উপস্থিত ছিলেন মুকিত সরকার- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সকল সার্কেল অফিসারগণ, অফিসার ইনচার্জ সকল এবং পুলিশ লাইন্সসহ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ