1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং কেন্দ্রীয় ছাত্রদল সংসদকে ধন্যবাদ জানিয়ে জেলা শহরে এক বিশাল ও বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদের নেতৃত্বে শহরের ঐতিহাসিক রথখলা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে। পরে পুনরায় একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র‍্যালিটি শেষ হয়। জেলা ছাত্রদলের এই প্রথম বড় কর্মসূচিতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচি সফল করতে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার বিভিন্ন ইউনিট-উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার সকল পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালীন নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং কেন্দ্রীয় সংসদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

সংগঠনের নেতারা জানান, কেন্দ্রীয় ছাত্রদল কিশোরগঞ্জ জেলাকে একটি শক্তিশালী ও গতিশীল কমিটি উপহার দিয়েছে। এই যোগ্য নেতৃত্বের মাধ্যমে জেলায় ছাত্রদল আরও সুসংগঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতি শরিফুল ইসলাম নিশাদ বলেন,”আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, ইনশাআল্লাহ আমি তার কোনো অপব্যবহার করব না। আমি আপনাদের কথা দিচ্ছি-আগামী দিনে তারাই নেতৃত্বে আসবেন, যারা বিগত দিনে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন।”

জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমকে নিয়ে চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন: “শরিফুল আলম ভাই কিশোরগঞ্জ বিএনপির এক অমূল্য সম্পদ এবং আমাদের আস্থার জায়গা। যারা তাকে নিয়ে কটূক্তি করছেন, তাদের সাবধান করে দিতে চাই-আমাদের ধৈর্যের বাঁধ ভাঙবেন না। শরিফুল আলম ভাইকে নিয়ে কোনো ধরনের কটূক্তি করলে আমরা বসে থাকব না; তার দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত।”

জেলা ছাত্রদলের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, নবগঠিত কমিটির প্রথম রাজপথের কর্মসূচিতে নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি জেলার সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করবে। আগামী দিনের আন্দোলন- সংগ্রামে এই কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে সাধারণ কর্মীরা মনে করছেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ