1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা

  • প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

মো. মনির হোসেনঃ

কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকার আওতায় আনা হচ্ছে।

আজ সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনে ছয় মাস থেকে পাঁচ বছরের নিচের সব শিশুকে এক ডোজ টিকা দেওয়া হবে।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলায় মোট ২ হাজার ৭৬০টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১৮টি কেন্দ্র স্থায়ী এবং বাকিগুলো অস্থায়ী। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: মো. দিদারুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ডা. মো. আজিজুল হক তানজিল, মেডিক্যাল অফিসার ডা. মো. মিনহাজুর রহমানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ