1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

তাড়াইলের আব্দুল মজিদ বিভাগীয় পর্যায়ে ৫ম বারের মতো শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৬২ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল থেকেঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বুধবার (১৪ জানুয়ারি) ময়মনসিংহ বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৫জানুয়ারী) আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দাউদপুর বানাইল আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল মজিদের নাম ময়মনসিংহ বিভাগীয় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) হিসেবে ঘোষণা করা হয়।

এর আগে তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পান। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান ও পাঠদানের দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা লাভ করেন। এ নিয়ে তিনি ৫ম বারের মতো ময়মনসিংহ বিভাগীয় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন।

উল্লেখ্য,আব্দুল মজিদ ২০১৬ সাল থেকে একটানা কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি ২০১৭, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে ময়মনসিংহ বিভাগীয় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়ে বিরল কৃতিত্বের নজির স্থাপন করেছেন।

তার এই অর্জনে মাদ্রাসা কর্তৃপক্ষ, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ ও গৌরবের অনুভূতি বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তার এই সাফল্য মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে নতুন অনুপ্রেরণা জোগাবে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ