1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবসে ইটনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল, ইটনা থেকেঃ

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের ইটনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইটনা প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্রে আয়োজিত এই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে নারীসহ বিভিন্ন বয়সের মানুষকে চোখের চিকিৎসা সেবা দিয়েছেন।

আজ রোববার (৮ মার্চ) দিনব্যাপী ইটনা পুরাতন বাজারে অবস্থিত ইটনা প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্রে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। এতে রোগীদের চোখ পরীক্ষা করেন অভিজ্ঞ চক্ষু চিকিৎসকরা। পরীক্ষার পর রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ দেওয়া হয় এবং ছানি রোগে আক্রান্তদের বাছাই করে পরবর্তীতে বিনামূল্যে অপারেশনের জন্য তালিকা করে কিশোরগঞ্জ লতিবাবাদ চক্ষু হাসপাতালে পাঠানো হয়।

ক্যাম্পটি আয়োজন করে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল, লতিবাবাদ। এতে সহযোগিতা করে আন্তর্জাতিক সংস্থা ব্লুমবার্গ ফিলানথ্রপিজ, ভিশন ইনিশিয়েটিভ ও অরবিস।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ করে গ্রামাঞ্চলের নারী ও দরিদ্র মানুষের চোখের চিকিৎসা সেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক মানুষ দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগলেও অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না। এই ক্যাম্পের মাধ্যমে তারা বিনামূল্যে চোখ পরীক্ষা, ছানি অপারেশন ও চিকিৎসা পরামর্শ পাচ্ছেন।

ক্যাম্পে সেবা নিতে আসা রোগী আয়ুব আলী বলেন, আমরা গ্রামে গরীব মানুষ চিকিৎসা করার মতো টাকা পয়সা নাই। এ ধরনের বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা অনেক উপকৃত।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ