1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

অষ্টগ্রামে ঈদ উপহার সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ‘এস এ বাতি ঘর’ শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ফরাজি বাড়ি পাড়ায়’ এসব উপহার সামগ্রী বিতরণ করেন ‘এস এ বাতিঘর’ প্রতিষ্ঠাতা সৈয়দ আকিকুজ্জামান (আকিক)সহ অতিথিরা।

এলাকার শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে প্রতি প্যাকেটে ছিল সেমাই, নুডুলস, চিনি, ডাল, আলু, পেয়াজ, তেল, গুড়োদুধ ও সাবান।

খোঁজ নিয়ে জানা যায়, এস এ বাতিঘরের শিক্ষার্থীদের ও সাবেক শিক্ষার্থীদের অর্থ্যায়নে প্রতি বছর ঈদ উপহার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে মানবিকতার শিক্ষা দিতে এস এ বাতিঘর প্রতি মাসে পাঁচ টাকা করে মাটির ব্যাংকে জমিয়ে তহবিল গঠন করা হয়ে থাকে।

পরে, প্রতি বছর রমজান মাসে মাটির ব্যাংককে জমানো টাকাসহ সাবেক শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও প্রতিষ্ঠাতার অনুদানে কেনা হয় উপহার সামগ্রী।

সৈয়দ মোরশেদ উজ্জামান ফরাজীর সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বাহার ভূঁইয়া।

এই বিষয়ে এস এ বাতিঘর প্রতিষ্ঠাতা সৈয়দ আকিকুজ্জমান আকিক বলেন, মানবিক দায়িবোধ থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে ছোট্র পরিসরে ঈদ উপহার বিতরণ শুরু করেছিলাম। আশা করি প্রতি বছর এর পরিসর বাড়বে। আমার পরিকল্পনা রয়েছে একটা যাকাত ফান্ড তৈরি করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ