1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কুলিয়ারচরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশের সময়: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর থেকেঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ রোববার (২২মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের দক্ষিণ দিকে কাঁঠালতলি এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-উপজেলার দ্বাড়িয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও জাবির হোসেন (১৮)। গুরুতর আহত অবস্থায় তাদের অপর বন্ধু জিৎকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুলিয়ারচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাটি তদন্ত করে দেখছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বিজয় ও জাবির হোসেনের মৃত্যু হয়। এ সময় তাদের সঙ্গে থাকা অন্য বন্ধু জিৎ সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ