1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক হাসপাতালে রুপান্তরিত করা হবে-অ্যাডঃ ফজলুর রহমান এমপি

  • প্রকাশের সময়: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

হাওর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে আধুনিক ও মনসম্পন্ন হাসপাতালে রুপান্তরিত করা হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) এর সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

সোমবার (২৩ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার তিনলক্ষ মানুষের একমাত্র হাসপাতালটি পরিদর্শন করেন স্থানীয় সাংসদ অ্যাড,ফজলুর রহমান এমপি। এসময় হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী নার্সদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন তিনি।

পরে তিনি ইটনা হাসপাতালের জরুরী বিভাগ, কমিউনিটি আই সেন্টার, বর্হি বিভাগ, এনসিডি কর্নার, ভিআইএ সেন্টার ও আইএমসিআইসহ হাসপাতালে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

পরে তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি এমপি হিসেবে এই প্রথম ইটনা উপজেলা হাসপাতালটি পরিদর্শন করেছি। তিনি আরও বলেন, ডাক্তারদের কাজ করার আন্তরিক ইচ্ছে আছে। হাসপাতালে ঔষধ সংকট, ডাক্তার ও নার্সদের আবাসন সংকট, নৌ অ্যাম্বুলেন্সসহ আনুষাঙ্গিক ক্রটি-বিচ্যুতির কারণে হাসপাতালের রোগীগণ সঠিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। সমস্যাগুলো আমি স্বাস্থ্য মন্ত্রণালয়সহ মাননীয় মন্ত্রী মহোদয়কে বিষয়টি অবহিত করবো এবং প্রয়োজনে মন্ত্রী মহোদয়কে এলাকায় আনার ব্যবস্থা করবো।

পরিদর্শন কালে ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম, অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিনী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপি সভাপতি এস. এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ সালেকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ