1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে কটিয়াদীতে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল অষ্টগ্রামে বিডি ক্লিনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত সামাজিক অপরাধের বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীদের সচেতন করতে জেলা পুলিশের উদ্যোগ সড়ক দুর্ঘটনায় হাত ভেঙ্গে আহত সাংবাদিক মাহফুজ রাজা, প্রেসক্লাবের পক্ষ থেকে দোয়া কামনা আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় বেলাবোবাসীও আনন্দিত বাজিতপুরে কৃষি ও গ্রামীণ রূপান্তর বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কটিয়াদীতে মাদকসহ আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাসহ এক বছরের কারাদণ্ড প্রতিমন্ত্রী শরীফুল আলমকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশে কিশোরগঞ্জ জেলাজুড়ে প্রতিবাদের ঝড় অর্থ পাচারের অভিযোগে প্রকাশিত সংবাদটি অসত্য এবং ষড়যন্ত্রমূলক বলে দাবি প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি’র কিশোরগঞ্জ হাওরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাগবে বালিখলা ঘাটে নির্মিত হচ্ছে আধুনিক যাত্রী ছাউনি

ভৈরবে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধারের ১২ ঘন্টা পর মৃত্যু

  • প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, ভৈরব থেকেঃ

কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবের গ্রামের বালুর মাঠ থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতক (ছেলে বাচ্ছা) উদ্ধার করে এক দম্পতি। উদ্ধারের পর পরই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করা হয়। ডাক্তার ও নার্সদের প্রাণ পণ চেষ্টাকে হারমানিয়ে সকাল সাড় নয়টায় মারা যায় সে। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করে লাশ থানায় নিয়ে আসে।পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে পুলিশ জানায়।

জানা যায়, গতকাল সন্ধায় চন্ডিবের গ্রামের হেলাল নামের একব্যক্তি বালুর মাঠে গেলে তার কানে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পায়, সে পরে তার স্ত্রীকে ডেকে এনে খুঁজা খুঁজি করে তারা পায় একটি পলিথিনে মোড়ানো একটি প্যাকেট থেকে কান্নার আওয়াজ আসতেছে। পড়ে তারা প্যাকেট খুলে তারা রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়। পরে তারা ওইখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। প্রায় ১২ ঘন্টা পর ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে সে সকাল সাড়ে নয়টায় সে মৃত্যুর কুলে ডলে পড়ে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর জানান, বালুর মাঠ থেকে পলিথিনে মোড়ানো নবজাতককে উদ্ধার করে সন্তানহীন এক দম্পতি হাসপাতালে নিয়ে আসেন। নবজাতকটিকে সুস্থ করতে আমরা আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

ভৈরব থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, ওসি স্যারের নির্দেশে হাসপাতালে এসে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। এক দম্পতি নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। একদিন চিকিৎসাধীন থাকার পর শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ