1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক মিঠামইনের আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

মিঠামইনে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের মিঠামইনে চলতি বোরো মৌসুমে জ্বালানি (ডিজেল) সংকট মোকাবিলা ও ‘উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভা’ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তর মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা মো. উবাদুর রহমান খাঁন অপু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম আব্দুল্লাহ বিন শফিক।

উপজেলা সার-বীজ মনিটরিং সভা সূত্রে জানা যায়, মিঠামইনের ৭টি শূন্য ইউনিটে সার ডিলার নিয়োগের জন্য ৩০টি আবেদন যাচাই-বাছাই পূর্বক প্রতিবেদন জেলায় পাঠানোর সিদ্ধান্ত হয়। এছাড়া, চলমান বোরো মৌসুমে ধান কর্তনে প্রায় ৪ লাখ লিটার ডিজেল চাহিদার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

সূত্র জানা, উপজেলার ৭টি ইউনিয়নে এবার ১৫ হাজার ৭১০ হেক্টর জমিতে বোরোধান আবাদ করা হয়েছে। এসব জমির ধান কর্তন ও পরিবহনে বিপুল পরিমাণ ডিজেলের চাহিদা রয়েছে।

হাওরাঞ্চলের প্রায় ৭০ শতাংশ জমির ধান হারবেস্টার দিয়ে কর্তন করা হয়। এতে, প্রতি হেক্টর ধান কর্তনে ৩০-৩২ লিটার ডিজেল প্রয়োজন। ফলে, সাড়ে ১৫ হাজার হেক্টর জমির ধান কর্তনে প্রায় ৪ লাখ লিটারসহ হাওর থেকে ধান পরিবহনে বিপুল পরিমাণ ডিজেলের চাহিদা হবে।

হাওরাঞ্চলে বোরোধান কর্তন ও পরিবহন নির্বিগ্ন করতে জ্বালানি চাহিদা সরবরাহে সংশ্লিষ্টদের অবহিত ও সহযোগিতা চান।

এসময়, সার-বীজ মনিটরিং কমিটির সদস্যসহ আরও উপস্থিত ছিলেন, মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লিয়াকত আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবু আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ