1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

কিশোরগঞ্জে যাচাই-বাছাইয়ের প্রথমদিনে ৩ টি সংসদীয় আসনের ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

  • প্রকাশের সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬ টি সংসদীয় আসনের মধ্যে ৪-৫-৬ এই তিনটি আসনে মোট ২৯ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে প্রথম ধাপে জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরসেদ আলম, স-স উপজেলার নির্বাহী কর্মকর্তাগনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তথ্যের গড়মিলসহ বিভিন্ন কারণে কিশোরগঞ্জে-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ৪ জন, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে ২ জন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, কিশোরগঞ্জ-৪ এ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খায়রুল ইসলাম ঠাকুর যথাযথ প্রক্রিয়া দাখিল না করায়, স্বতন্ত্র প্রার্থী ডাঃ মো. শাহীন রেজা চৌধুরীর মনোনয়ন দাখিলে হলমনামায় স্বাক্ষর না থাকায় ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা’র ১ শতাংশ সর্মথকের ভোটের তথ্য সঠিক না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

কিশোরগঞ্জ-৫ এ স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় ও স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম কাইয়ুম (হাসনাত কাইয়ুম) ১ শতাংশ সর্মথকের ভোটের তথ্য সঠিক না থাকায়
তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

কিশোরগঞ্জ-৬ এ জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আয়ুব হোসেন সম্পদ ও দায়, বার্ষিক আয়ের বিবরণী তথ্য না দেয়ায় বাতিল, কমিউনিস্ট পার্টির ডা. মোহাম্মদ হাবিল মিয়া সম্ভাব্য অর্থ প্রাপ্তি, সম্পদ ও দায়ের তথ্য অসম্পূর্ণ থাকায় বাতিল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. নজরুল ইসলাম সম্পদ ও দায়ের তথ্য পূরণ না করায় বাতিল, ১ শতাংশ সর্মথকের ভোটের তথ্য সঠিক না থাকায় বাতিল স্বতন্ত্র প্রার্থী শরীফুল হক জয়।

উল্লেখ্য যে, তিনটি সংসদীয় আসনের সকল স্বতন্ত্র প্রার্থীই তাদের প্রার্থীতা বাতিলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে এবং আপিলসহ আইনি পদক্ষেপ ও প্রতিকারের শেষ চেষ্টা চালিয়ে যাবেন বলে গণমাধ্যম জানান।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা জানান, প্রথম ধাপে আজ শনিবার ৩টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে তথ্যের অসঙ্গতিসহ নানা কারণে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ