1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন সারা দেশের ন্যায় তাড়াইলেও উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

মাইনুল হক মেনু, কটিয়াদী থেকেঃ

বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী লোকজ মেলার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কটিয়াদী সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এর আগে সকাল ৯টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক মো. সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, পৌর যুব দলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইলিয়াস আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং সর্বস্তরের মানুষ।
উৎসবমুখর এ আয়োজনে অংশ নিয়ে নতুন বছরের আগমনকে স্বাগত জানান।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ