এইচ.বি.এম.খায়রুলঃ
আমার পুলিশ, আমার দেশ-বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ইটনায় ‘ওপেন হাউজ ডে’ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে কিশোরগঞ্জের ইটনা থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনসচেতনতা ও মতবিনিময়ের লক্ষ্যে আয়োজিত ওপেন হাউজ ডে ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল হাসিমের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) এএসপি শহীদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম, ইটনার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসার মেজর মোহাম্মদ সায়েন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অবস) মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাচন অফিসার হাসনাত রাফসানজানী, ইটনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মুশফিকুর রহমান, আনসার ভিডিপি অফিসার দিবেন্দু ভট্টাচার্য মিঠুন।
এছাড়াও ওপেন হাউজ ডে-তে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ ছাত্তার, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, ইটনা উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবুল হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, উপজেলা জামাতের সাধারণ সম্পাদক হাফেজ নূরুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র ও এসিপি নেতা আফজাল হোসেন শান্ত, জয়সিদ্ধি ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, ইটনা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক পলাশ রহমান প্রমূখ।
বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উন্মুক্ত মতামত শুনেন পুলিশ সুপার। এরপর প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন প্রথমেই বলেন ইটনা হলো জেলার একটি সম্ভাবনাময় উপজেলা। এই উপজেলার অনেক ঐতিহ্য রয়েছে। তাই এই থানার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ জনগণের শত্রু নয়, বরং বন্ধু হয়ে কাজ করবে। সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে কাঙ্ক্ষিত সেবা পাওয়া সহজ হয়। তিনি আরও বলেন, পুলিশ সব সময় জনগণের সেবক হিসেবে পাশে থেকে কাজ করছে। বিগত দিনে মাদকের ডিলারদেরকেও আমি-ডামি নির্বাচন ও দিনের ভোট রাতে করে সংসদে জায়গা করে দিয়েছিল। এমন নির্বাচন আমরা হতে দিবো না। পুলিশ প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তি, দল ও সকল শ্রেণীপেশার মানুষ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি মাদক, অবৈধ অস্ত্র, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।