1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

কুলিয়ারচরে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ আছর কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী আরব আলী খাঁন চকবাজার এলাকায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল ও খতমে কোরআনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহের মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. হান্নান।
মাহফিলটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহাম্মদ আলী।

এ সময় বক্তারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন প্রতীক। তাঁর রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

দোয়া মাহফিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রয়াত এই নেত্রীর স্মরণে ও তাঁর রুহের মাগফিরাত কামনায় ভবিষ্যতেও এ ধরনের দোয়া মাহফিল ও স্মরণসভা অব্যাহত রাখা হবে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ