1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বিশ্বের বুকে নারী জাতিকে সম্মানিত করেছেন বেগম খালেদা জিয়া-কটিয়াদীর মহিলা সাবেশে বিএনপির প্রার্থী এড. জালাল উদ্দিন

  • প্রকাশের সময়: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

মাইনুল হক মেনু, কটিয়াদী থেকেঃ

বিশ্বের বুকে নারী জাতিকে সম্মানিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মীনি বেগম খালেদা জিয়া।

আজ রবিবার (১৮ জানুয়ারী) সকাল ১১ টায় স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মো.শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এবং পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর জাহানারা এমদাদের সার্বিক তত্বাবধানে বেগম খালেদা জিয়া’র স্মরনে দোয়া মাহফিল ও বিশাল মহিলা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ১ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা মূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। তিনি বয়স্ক ও বিধবা ভাতা চালু করেছেন।

বিএনপি ক্ষমতায় গেলে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কৃষি কার্ড ও রোগীদের জন্য চিকিৎসা কার্ড করে দেওয়া হবে। এসব কার্ডের মাধ্যমে প্রত্যেকে ৩০ থেকে ৪০ ধরনের সুয়োগ সুবিধা পাবেন।

আরও বলেন বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা দুর করার জন্য বিনা সুদে ঋণ দিয়ে বিদেশে যাওয়ার ব্যবস্থা করা হবে। বেগম খালেদা জিয়া’র স্মরনে দোয়া মাহফিল ও বিশাল মহিলা সমাবেশ কটিয়াদী পৌর সদর ও আশেপাশের এলাকা থেকে প্রায় ১৪ থেকে ১৫ শতাধীক মহিলা কর্মী অংশ গ্রহণ করেন।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য, পৌর বিএনপির সাবেক আহবায়ক গোলাম ফারুক চাষী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু, সহ-সভাপতি শফিকুর রহমান বাদল, মো. আতিকুর রহমান আতিক, মো. শহিদুল্লাহর, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম জায়দুল, যুগ্ন, সাধারন সম্পাদক শামসুল হক চাঁন মিয়া মাস্টার, কটিয়াদী সরকারী কলেজের সাবেক এজিএস মো. সাইদুর রহমান সাইদু, উপজেলা কৃষক দলের সভাপতি আজিজুল হক শাহজাহান, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু,কটিয়াদী পৌর সভার সাবেক মহিলা কাউন্সিলর মোছাঃ তিতাস বেগম, পাকুন্দিয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক আল ইমরান, জালালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুল আলম মাসুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নায়েম বাবুল, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান উবায়দুল, জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম সবুজ, জালালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুল হক সজল, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক মো. আসাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মিলন, ইমরান কবির সজিব সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পৌর সদরের ১৪-১৫ শতাধীক মহিলা কর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ