1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

আন্তর্জাতিক নারী দিবসে তাড়াইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

  • প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল থেকেঃ

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-নিশ্চিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নারীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আজ রবিবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিচালিত ভিশন সেন্টার তাড়াইলের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় ২০০ জন নারী চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৪০ জন নারী চক্ষু রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।

আয়োজকরা জানান, বাছাইকৃত ছানি রোগীদের ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হবে।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার নারীদের জন্য এ ধরনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ