1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদী মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন ও সেক্রেটারি ফকির মাহবুবুল আলম।

জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই র‍্যালিতে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জড়ো হন। পরে সেখান থেকে র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে শহীদী মসজিদের সামনে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাহমুদুল হাসান, সাবেক জেলা সভাপতি আব্দুস সাত্তার, খালেদ হাসান জুম্মন, আলী কাওসার রানী, আবু নাসের মু নঈম শাহরিয়ার মাহমুদ শাকিলসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখন সময়ের দাবি। তারা অভিযোগ করেন, এ হত্যার বিচার প্রক্রিয়া দীর্ঘদিনেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যেমন শিক্ষার্থীরা নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, তেমনি আগামী ১২ তারিখের গণভোটেও জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে তাদের অবস্থান জানাবে। তারা আশা প্রকাশ করেন, এই গণভোট ও সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে এবং জনগণের রায়ের মাধ্যমে অন্যায় ও দুষ্কর্মের বিরুদ্ধে একটি সুস্পষ্ট বার্তা যাবে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ