1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ঃ তারেক রহমান ও জোট নেতাদের বিআরজেএ-এর অভিনন্দন

  • প্রকাশের সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভুমিধস বিজয় অর্জন করায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।

একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডাঃ শফিকুর রহমান এবং এনসিপির মুখ্যপাত্র সজিব ভুঁইয়া-কেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন বার্তা প্রদান করেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা, সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের স্বাধীনতা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

তারা আশা প্রকাশ করেন, নতুন সরকার সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা গড়ে তুলবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। বিবৃতিতে আরও বলা হয়, দেশের উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষায় সকল মহলের ঐক্যবদ্ধ প্রয়াসই পারে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডাঃ শফিকুর রহমান গতরাতে এক প্রতিক্রিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে “গণতন্ত্রের বিজয়” হিসেবে উল্লেখ করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ প্রক্রিয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে।

অন্যদিকে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ) নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন-সংগ্রামে গত ১৭ বছরে সারাদেশে ৬৯ জন সাংবাদিক পেশাগত দায়িত্বপালনকালে হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, শহীদ সাংবাদিকদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা, পুনর্বাসন, সন্তানের শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সময়ের মধ্যে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিক সমাজের অবদান অনস্বীকার্য। তাই তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।

তারা আশা প্রকাশ করেন, নতুন সরকার ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে একটি অন্তর্ভূক্তিমূলক ও অংশগ্রহণমূলক দেশ গড়ে তুলবে। একইসঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা এবং তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ