1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

তাড়াইল উপজেলা বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল থেকেঃ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে অবস্থিত উপজেলা বিদ্যানিকেতনে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজনের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার। তিনি প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী এবং উপজেলা পরিষদ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ঝুমুর মিত্র। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা সৃষ্টি করে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ