1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে “জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম” মনোনীত সভাপতি-সম্পাদকসহ ৯ জন নির্বাচিত।

  • প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন “জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম”র প্রার্থীরা মোট ১৪টি পদের মধ্যে মোট ৯টি পদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র হিসেবে লড়ে বাকি ৫টি পদে আওয়ামীপন্থী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

আজ বুধবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের ভোটগ্রহণের পর গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়েছে।

সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী সিনিয়র আইনজীবী মিজানুর রহমান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী এডভোকেট আমিনুল ইসলাম রতন টানা ৬ষ্ঠবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে মোট ১১টি পদে প্রার্থী দিয়েছিলো বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তাদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে তারা বিজয়ী হয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয়ীরা হলেন, সভাপতি পদে মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি পদে এ.এম. ছাদ্দাদুল হক, লাইব্রেরী সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক মিলন (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক পদে মো. নজরুল ইসলাম (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), অডিটর পদে মো. আসাদুজ্জামান ভূইয়া উৎপল (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) এবং সদস্য পদে মো. আবু হানিফ, মো. সোহাগ মিয়া ও মো. সারোয়ার আলম।

বাকি ৫টি পদে আওয়ামীপন্থী প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সহ-সভাপতি পদে মুফতী মো. জাকির খান, সহ-সাধারণ সম্পাদক পদে সাজ্জাদুল হক ভূইয়া ও মো. আবু সাইম এবং সদস্য পদে মো. রফিকুল ইসলাম ও মো. কোরবান আলী।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী মো. ইদ্রিস মিয়া।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ