1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

কিশোরগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনামূলক কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনামূলক কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ মার্চ) সকাল ১১ ঘটিকায় ঐতিহ্যবাহী নরসুন্দা নদী মুক্তমঞ্চ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা’র সভাপতিত্বে মশাবাহিত ও অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনামূলক কর্মসূচি পালিত হয়।

উক্ত কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম এমপি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম এমপি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন প্রতি শনিবার এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। নরসুন্দা নদীর ঐতিহ্য এবং সৌন্দর্য ফিরিয়ে আনতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে উপস্থিত জনতাকে আশ্বস্ত করেন তিনি।

উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমতসহ জেলা প্রশাসক কার্যালয়ের সকল সিনিয়র কর্মকর্তাবৃন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সার্কেল অফিসার কিশোরগঞ্জ সদর, অফিসার ইনচার্জ সদর মডেল থানা, উপস্থিত জনসাধারণ এবং বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ