1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

কটিয়াদী নজরুল একাডেমিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

মাইনুল হক মেনু, কটিয়াদী থেকেঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী নজরুল একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রউফ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ও একাডেমির উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ফজলুল হক জোয়ারদার আলমগীর।

আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন, কটিয়াদী সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, একাডেমির সহ-সভাপতি সাজেদুল ইসলাম সেলিম, দেবাশীষ রায় পার্থ, মধুসূদন সাহা, আব্দুল মান্নান স্বপন, শামসুল আলমসহ অন্যান্যরা।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন বদিউজ্জামান বাচ্চু, আব্দুর রউফ খোকন, শামসুল আলম, আব্দুল মান্নান স্বপন ও রফিকুল ইসলাম শাহীন। তবলায় সঙ্গত করেন দেবাশীষ রায় পার্থ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ