মোঃ মিজানুল হক, হোসেনপুর থেকেঃ
আমার পুলিশ, আমার দেশ-বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে হোসেনপুর থানায় ‘ওপেন হাউজ ডে’ পালিত অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১১ জানুয়ারি) বিকালে কিশোরগঞ্জ হোসেনপুর থানা হল রোমে অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনসচেতনতা ও মতবিনিময়ের লক্ষ্যে আয়োজিত ওপেন হাউজ ডে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মোঃ তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজি নাহিদ ইভা, সহকারী কমিশনার (ভূমি) মোহসি মাসনাদ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের মধ্যে ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসিম সবুজ, মোঃ মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক, সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিআরডিবি চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, জিনারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কদ্দুছ, নাগরিক সমাজের প্রতিনিধি বিশিষ্ট শিক্ষাবিদ এবিএম ছিদ্দিক চঞ্চল, হোসেনপুর পুজা উৎযাপন কমিটির সভাপতি অজয় চন্দ্র, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুর উপজেলার সভাপতি আবুল কালাম ফারুকী, হোসেনপুর মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক একেএম মিজানুল হকসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ওপেন হাউজ ডে-তে উপস্থিত বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উন্মুক্ত মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বরং বন্ধু। সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে কাঙ্ক্ষিত সেবা পাওয়া সহজ হয়। তিনি আরও বলেন, পুলিশ সবসময় জনগণের সেবক হিসেবে পাশে থেকে কাজ করছে। বিগত দিনে আমি-ডামি নির্বাচন ও দিনের ভোট রাতে হয়েছে, এমন নির্বাচন আমরা হতে দিবো না। পুলিশ প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তি, দল ও সকল শ্রেণীপেশার মানুষ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি মাদক, অবৈধ অস্ত্র, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।