বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাবেলিতে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) দৌহিত্র, হযরত ফাতেমা (রাঃ) ও হযরত আলী (রাঃ) সন্তান ইমাম হাসান (রাঃ) ১৪৪৫তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহষ্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় অষ্টগ্রাম হাবেলীতে অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু’র সভাপতিত্বে ইফতার মাহফিলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ভৈরব, নিকলী উপজেলাসহ হবিগঞ্জ, নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার মুরীদ ভক্তগণ অংশ গ্রহণ করেন।
১৬৩বছর পূর্বে হাওরাঞ্চলের ঐতিহ্যবাহী আল হোসাইনী দরবার শরীফে ‘ভাটির পীর’ খ্যাত সুফি সাধক সৈয়দ আব্দুল করিম আল-হোসাইনী চিশতী (রহঃ), নবী দৌহিত্র হযরত হাসান (রাঃ) জন্মদিন পালন শুরু করেন। তার পর থেকে বংশ পরম্পরায় অষ্টগ্রাম হাবেলীতে জন্মদিন পালিত হয়ে আসছে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পীরজাদা সৈয়দ মেজবাউল হুসাইন, আরবি প্রভাষক আব্দুল গফুর, হাফেজ মাওলানা জালাল উদ্দীন আশরাফি প্রমুখ।
এছাড়াও, পীর মাশায়েক, ইমাম, অষ্টগ্রাম উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল সভাপতি সাধারণ সম্পাদকসহ নেত্বিবৃন্ধসহ নানা শ্রেণি পেশার অর্ধসহস্রাধিক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব সময়ে মিলাদ ও দোয়া মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সম্মৃদ্ধি কামনায় কামনায় বিশেষ দোয়া করা হয়।