1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

মোঃ আলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

প্রতিবছরের ন্যায় এবারও নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে নিসচা পরিবার, প্রশাসন, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টায় ভৈরব ফুড প্যালেস রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আলাল উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা ভৈরব বাসস্ট্যান্ডসহ মহাসড়কে যানজট নিরসন, পবিত্র ঈদুল ফিতরের আগে ও পরে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সড়ক নিরাপত্তা জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

এসময় বক্তব্য রাখেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী, নিসচার উপদেষ্টা ও সাবেক মেয়র এবং পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মোঃ মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হক, মিসেস আরিফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ও কালীপুর হাইস্কুলের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট গোলাম মাহবুব, নিসচার পৃষ্ঠপোষক আশরাফুল আলম রোজেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা, নিসচার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন সুজন, সহ-সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসাইন (বিএসসি), সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, প্রকাশনা সম্পাদক জেসমিন আক্তার, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক দীপা নাসির এবং মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা রহমান সুধা।

ইফতার পূর্বে দোয়া মাহফিল পরিচালনা করেন নিসচার কার্যকরী সদস্য ও কাজী সমিতির সভাপতি কাজী মোঃ উসমান গনি।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ