কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা শহরের নগুয়া এলাকার আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি সাংবাদিক শামছুল আলম সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক।
ইফতার মাহফিলে কিশোরগঞ্জ শহর জামায়াতের আমীর আ.ম.ম. আবদুল হক, কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ক্বারী নজরুল ইসলাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি সাইফুল মালেক চৌধুরী , সহকারী সেক্রেটারি মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, সিনিয়র সাংবাদিক নুর মোহাম্মদ, শফিক কবীর প্রমুখ।
ইফতার মাহফিলে কিশোরগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিকগন অংশ গ্রহণ করেন।