1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

অষ্টগ্রামে শিক্ষার্থীদের ‘ডিলাইট ঈদ উপহার’ বিতরণ

  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

অষ্টগ্রাম প্রতিনিধিঃ

শিশুকাল থেকে মানবিকতা, পরোপকারী ও সবাই মিলে আনন্দ ভাগাভাগি করার মানসিকতা শিক্ষা দিতে, নিজ হাতে ঈদ উপহার বিতরণ করেছে ডিলাইট কিন্ডারগার্টেনের শিশু শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রামে ডিলাইট কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

‘আমরা গড়বো মেধা ও মানবিক পৃথিবী’ এই প্রতিপাদ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালকের উদ্যোগে অর্ধশতাধিক অসহায় মানুষের সাথে, ঈদ আনন্দ ভাগাভাগি করতে, সেমাই, চিনি, নুডুলস, দূধ ও বিউটি সোপ বিতরণ করা হয়েছে।

শিক্ষার্থীরা অসহায় মানুষ নির্বাচনসহ ‘ঈদ উপহার’ সামগ্রী ক্রয় ও নিজ হাতে বিতরণ করে। এসময়, সুবিধাভোগী ও শিশুদের অভিভাবক, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, অভিভাবক শামসুজ্জোহা লিয়াকত, প্রবাসী জাকির আহমেদ, প্রধান শিক্ষক জুয়েনা হক, সহ শিক্ষক শাপলা আক্তার, কেয়া আক্তার ও তৃণা খানম প্রমুখ।

ডিলাইট কিন্ডারগার্টেন প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ফরিদ রায়হান বলেন, মেধা ও মানবিক পৃথিবী বিনির্মাণে শিশুদের পুঁথিগত শিক্ষার সাথে মানবিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মানসিকতা তৈরী করতে প্রতি বছর ‘ডিলাইট ঈদ উপহার’ বিতরণ করা হয়।

প্রধান অতিথি সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, ক্ষুদ্র এই আয়োজনে বিশাল মহাত্মন রয়েছে। শিশুদের অর্থে ও হাতে ‘ডিলাইট ঈদ উপহার’ বিতরণের ব্যতিক্রমি চিন্তা ও উদ্যোগ প্রশংসনীয়। আমাদের আগামী প্রজন্ম মানবিক সমাজ, দেশ ও পৃথিবী তৈরি করবে এই কামনা করি।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ