মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন থেকেঃ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ভরা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন ভূঁইয়ার অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করে বিদায় বেলায় সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন উপজেলার ভরা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রধান শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন ভূঁইয়া।
আজ সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় ভরা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষকবৃন্দের উদ্যোগে প্রধান শিক্ষক জালাল উদ্দিন ভূঁইয়ার অবসরগ্রহণ জনিত বিদায়ী সংবর্ধনার আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ বিদ্যালয়ের এসএমসির সভাপতি এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়া।
প্রাক্তন ছাত্র ও শিক্ষকবৃন্দ প্রিয় শিক্ষককে ফুল দিয়ে বরণ করে স্কুলে নিয়ে আসেন। তারপর মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেন। এ সময় চারপাশে পরিবেশ যেন ভারি হয়ে উঠে। শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীও শিক্ষকবৃন্দ।
সদ্য প্রাক্তন প্রধান শিক্ষক জালাল উদ্দিন ভূঁইয়ার স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিতি শিক্ষকগন বলেন, জালাল স্যারের শূন্যতা কখনই পূরণ হবার নয়। স্যার অনেক ভালো শিক্ষক ছিলেন। স্যারকে আমরা আমাদের চাকুুরি জীবনের শুরু থেকেই দেখেছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। যার কারনে আমদের সহকারি শিক্ষকদের কেউ ফাঁকিবাজি করার সুযোগ পেতো না। জালাল স্যার দক্ষতার সাথে স্কুল পরিচালনা করতেন।
জালাল স্যারের নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারি শিক্ষকরা অনেক কিছু শিখেছি।
শিক্ষক জালাল উদ্দিন ভূইয়ার কর্মজীবন শুরু হয় চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে ১৯৯৮ সালে। এরপর পর্যায়ক্রমে বদলি হয়ে ২০০৩ সালে ভরা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব নেন। তিনি প্রায় দীর্ঘ ৩৪ বছর শিক্ষকতা করে আজ অবসরে যাচ্ছেন এই প্রধান শিক্ষক।
প্রধান শিক্ষক জালাল উদ্দিন ভূইয়ার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন ইউপিটিসির প্রশিক্ষক ডক্টর আব্দুর রহিম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির মিঠামন শাখার সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিঠামইন শাখার সভাপতি নুরুল আমিন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতর মিঠামইন শাখার সাধারণ সম্পাদক দেওয়ান জহির ইয়ার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ নইমুদ্দীন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস। এছাড়াও বক্তব্য রাখেন মাহবুবুর রহমান সিদ্দিকী, বিএম আতাউল মজিদ সুমন, ওসমান গনি, কাজী লিয়াকত আলী, শরাফ উদ্দিন, হারুন অর রশিদ, এনসিপির নেতা ডায়মন্ড খান ও সাবেক শিক্ষার্থী মাহবুবুল হাসান সাগর।
মানপত্র পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী ইতি আক্তার। বক্তারা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন স্যারের শূন্যতা কখনো পূরণ হবার নয়। তিনি খুব ভালো শিক্ষক ছিলেন। পেশাগত কাজে ফাঁকি দিতেন না। উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমরা।