1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি-সভাপতি আউয়াল এবং সাধারন সম্পাদক সজল মনোনীত

  • প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

নরসিংদী জেলা প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি পদে দৈনিক রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি এম.এ আউয়াল ও সাধারণ সম্পাদক পদে এসএ টিভির জেলা প্রতিনিধি এ এইচ ভূইয়া সজলকে মনোনীত করা হয়েছে।

আজ রোববার (৫ এপ্রিল) সকালে নরসিংদী সদর উপজেলা মোড়স্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু।

সভায় নরসিংদী জেলা প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ক্লাবের উপস্থিত ৮৪ সদস্যের মতামতের ভিত্তিতে দুই বছরের জন্য (২০২৬-২০২৮) ২১ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে দৈনিক রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি এম.এ আউয়াল ও সাধারণ সম্পাদক পদে এসএ টিভির জেলা প্রতিনিধি এ এইচ ভূইয়া সজলকে মনোনীত করা হয়। এছাড়াও কমিটির অন্য কর্মকর্তারা হলেন-সিনিয়র সহ-সভাপতি গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মতি, সহ-সভাপতি আনন্দ টিভির জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি দৈনিক বাংলা বাজার পত্রিকার আশিকুর রহমান।

এ ছাড়া যুগ্ন সাধারণ সম্পাদক পদে মাই টিভির জেলা প্রতিনিধি মো. তৌহিদুর রহমান মিঠুন, কোষাধ্যক্ষ টাইমস অব বাংলাদেশের মো. মাইনউদ্দিন সরকার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডেইলি ট্রাইব্যুনালের ফাহিমা খানম, সাংগঠনিক সম্পাদক চ্যানেল নাইনের হৃদয় এস সরকার, দপ্তর সম্পাদক দৈনিক নরসিংদীর নবকণ্ঠের শান্ত বণিক, প্রচার সম্পাদক নরসিংদী খাস খবর মো. কবির হোসেন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন: সাপ্তাহিক আজকের চেতনার এবিএম আজরাফ টিপু, দৈনিক বাংলার সালমা সুলতানা, দৈনিক সমকালের মো. আশাদউল্লাহ মনা, আরটিভির নূরে আলম রনি, মাছরাঙ্গা টিভির মো. আল-আমিন, রূপালী বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, দৈনিক ঢাকার ডাক এর মো. ফরিদ উজ জামান, দৈনিক নিখাঁদ খবরের মো. মাহবুব হোসেন, বিজয় টিভির আফরোজা সুলতানা, দৈনিক মানবকণ্ঠের সানজিদা আক্তার রুমা।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ