রুহুল আমিন, তাড়াইল থেকেঃ
আসন্ন বাংলা নববর্ষ-১৪৩৩ বঙ্গাব্দ ও বিজ্ঞান মেলা উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (আহ্বায়ক) ছিদ্দীকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতীশ দাস রাজিব, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া, তাড়াইল থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আকতার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি, উপজেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
সভায় জানানো হয়, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজ্ঞান মেলার বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে এবারের আয়োজনকে আরও উৎসবমুখর ও উপভোগ্য করে তোলা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব এবং বিজ্ঞান মেলা নতুন প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করে। এ আয়োজনকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি আগামী ১৪, ১৫ ও ১৬ এপ্রিল তিনদিনব্যাপী এ আয়োজনে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।