1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে

  • প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে।

আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেনের সভাপতিত্বে জেলা পুলিশ কিশোরগঞ্জ এর সম্মেলন কক্ষে চোরাই যাওয়ার ও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার পূর্বক হস্তান্তর করা হয়। গত এক মাসে কিশোরগঞ্জ জেলা পুলিশ প্রায় ৫০ টি চোরাই যাওয়া মোবাইল দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করে।

পুলিশ সুপার এই উদ্ধার জনিত কাজে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।

পুলিশ সুপার বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কে ভালো কাজের ফলসরূপ স্বাগত জানান। অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণ সকলেই তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুবই উচ্ছসিত। পুলিশের কৃতকার্যে সন্তুষ্ট হয়ে উপস্থিত সকলেই জেলা পুলিশ কিশোরগঞ্জকে ধন্যবাদ জানিয়েছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মুকিত সরকার (অর্থ ও প্রশাসন) এবং মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদার (ক্রাইম অ্যান্ড অপস্), কিশোরগঞ্জ, পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ এবং ফিরে পাওয়া সকল মোবাইল এর প্রকৃত মালিকগণ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ