1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বাজিতপুরে রাস্তা মেরামতের ‘পারিশ্রমিক’ চাওয়া নিয়ে হামলাঃ অটোরিক্সা চালক নিহত কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

তাড়াইলে খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে তাড়াইল দারুল কুরআন মাদরাসায় (২৩ মার্চ) সোমবার বিকাল সাড়ে ৩টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আলহাজ্ব হাফেজ মারুফ বিল্লাহর সভাপতিত্বে উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা পেশ করেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হাফেজ মাওলানা এমদাদুল্লাহ।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান।

ইসলামী ছাত্র মজলিস ডিকিওএম শাখার ছাত্র কল্যাণ সম্পাদক হাফেজ মাহিউদ্দিন মারুফের কুরআন তিলাওয়াত এবং ইসলামী ছাত্র মজলিস ডিকিওএম শাখার সেক্রেটারি হাফেজ আসীকুল ইসলাম ফুয়াদ ও বায়তুলমাল সম্পাদক হাফেজ ইফতেখার মাহমুদের যৌথ কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা কুতুব উদ্দিন।

সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীনের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন এবং আসন্ন তাড়াইল উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামীর নেতৃত্বে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ে আলেম উলামা তথা ইসলামী দলগুলোর পক্ষে একক প্রার্থী নির্ধারণে খেলাফত মজলিসের ভূমিকা ও করণীয় তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম খান, ইসলামী যুব মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সহ সভাপতি হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ্‌, তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক আলী এমদাদ খান নাজমুল, উলামা বিষয়ক সম্পাদক মুফতি আরিফ বিল্লাহ্ কাসেমী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সোহাইল আহমাদ, উপজেলা নির্বাহী সদস্য ফরিদ উদ্দিন, মাওলানা ইলিয়াছ হোসাইন, মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা ফুয়াদ হাসান প্রমুখ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ