1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন সারা দেশের ন্যায় তাড়াইলেও উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

চুরি-চিনতাইয়ের অভিযোগে ভৈরবে ২ যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ

  • প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, ভৈরব থেকেঃ

ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে চুরি ছিনতাইয়ের অভিযোগে একাধিক চুরি ছিনতাইয়ের মামলার আসামি দুইজন চিহ্নিত চোর ছিনতাইকারীকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ।

গতকাল রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার সময় এক নং প্লাটফর্ম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নওরা গ্রামের সুমন পাঠানের ছেলে মেহেদি হাসান (২৪) ও নরসিংদী জেলার পলাশ থানাধীন চরনগরদী গ্রামের আনোয়ার মিয়ার ছেলে সবুজ মিয়া (২২)।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ বলেন, গতকাল বিকাল সাড়ে পাঁচটার সময় ভৈরব রেলওয়ে স্টেশন থেকে মেহেদি হাসান ও সবুজ মিয়া নামে দুই যুবককে আটক করেছে প্লাটফর্মে কর্তব্যরত পুলিশ। পেশায় ওরা চিহ্নিত চোর ও ছিনতাইকারী। এরা স্টেশন এলাকায় সুযোগ বুঝে চুরি করে যাত্রীদের টাকাসহ মালামাল নিয়ে যায়। এছাড়াও যাত্রীদের কোথাও নির্জনে পেলে ধারালো অস্ত্র ঠেকিয়ে সাথে থাকা সব কিছুই ছিনিয়ে নেয়। এদের বিরুদ্ধে অত্র থানায় একাধিক মামলা রয়েছে।

আটককৃত এ দুজনের (আসামির) বিরুদ্ধে চলমান মোবাইল কোর্টের মাধ্যমে যথাক্রমে ২(দুই) মাস ১৫ দিনের সাজা প্রদান করা হয়েছে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ